Welcome

Here You Get Bengali Stories
thumbnail

চল্লিশ দিন |১ম পর্ব

চল্লিশ দিন
                                                           ১ম পর্ব
             


© this photo may subject to copyrighted

                                                   bengali love story বাসর ঘরে নতুন বৌ বসে আছে। এখন ইফতিও সেখানে যাবে … এর মধ্যে ফোন আসলো। ফোনটা রিসিভ করতেই শুনলো - "খবরদার বাসর রাইতে ওর গায়ে হাত দিবি না। তাহলে ওরে বারবার ধরনের নেশা উঠবে তোর। " short stories in bengali
কথাটা শুনে ফোনের লাইনটা কেটে দিলো।
ঘরের দিকেই যাচ্ছিলো। হঠাৎ থেমে গেলো। ড্রয়িং রুমে বসে টিভির রিমোট হাতে নিয়ে খেলার চ্যানেল ছেড়ে বসে পড়লো। একটু পর ইফতির মা আসলেন।
- ওমা সেকি? হুম? ঘরে নতুন বৌ বসা আর তুই এখানে কি করিস? আরে হতচ্ছাড়া তোকে নিয়া আর পারি না আমি। ছি! bangla story
মায়ের কথায় ইফতি মোটেও ভ্রুক্ষেপ করলো না। তার মাথায় কি যেন ঘুরছে। সে রিমোট দিয়ে টিভি বন্ধ করলো। মা এখনো কেচমেচ করছে। কেনই বা করবে না? বিষয়টা কি ভালো লাগার মতন? এই মেয়েকে বিয়ে করার জন্য সে বাসায় অনেক গ্যান্জাম করেছে। তার এই মেয়েকে ই বিয়ে করতে হবে … সবাই মানা করেছিলো।
মানা করার কারণ ছিলো তনু (ইফতির নববধূ) ডিভোর্সি …
সবার মাথায় এটাই ঘুরছিলো সমাজে মুখ bengali love story দেখাবে কেমন করে? কিন্তু ইফতি রীতিমতো সবাইকে উপেক্ষা করেই বিয়ে করেছে।
তনুর আগের বিয়ের সংসার জীবন ৯ মাসের। নয় মাস একটা পুরুষের ঘর করে আসা মেয়েগুলোকে আমাদের সমাজে কীভাবে দেখে তা আর ভেঙ্গে না বলি।
সংসার ভেঙ্গেছিল কেন তা এখনো short stories in bengali সঠিকভাবে জানা যায় নি। কেউ বলে স্বামী খারাপ ছিলো। কেউ বলে মেয়ে খারাপ ছিলো। তাই দিনরাত জামাই ধরে পিটাইতো।
ইফতি নিজেও জানে না আসলে সত্যটা কি। জানতেও চায় না। তনুকে একবার জিজ্ঞাসা করেছিলো ইফতি … উত্তরে বলেছিলো
- ভালোবেসে বিয়ে করেছিলাম। বিয়ের রাত থেকে নতুন মানুষ পেয়েছি। এত দিন যা দেখেছি সবই মিথ্যা ছিলো। প্রতিদিন একবার করে মরতাম যখন তার হাত আদরের জন্য না উঠে উঠতো আমাকে মারার জন্য।
তনু বিয়েতে রাজি ছিলো না। মাত্রই তো ডিভোর্সটা হলো। তনুর বাসার মানুষই তাকে বুঝিয়ে ডিভোর্সটা করায়। আবার আরো বেশি করে বুঝিয়ে বিয়েটায় রাজি করালো।
তারাও কি বা করতো? ডিভোর্সি মেয়ে ঘরে না রেখে বিয়ে দিয়ে দেওয়াই ভালো। তনু দেখতে বেশ সুন্দরী …
ইফতি তনুকে চিনতোও না।
কিন্তু সেদিনের পর সে পণ করলো সে তনুকে বিয়ে করবেই।
ভাবতে ভাবতে হঠাৎ ইফতির বাবা এসে বলল bangla story
- আরে ছাগলের বাচ্চা। ঘরে যা। নতুন বৌ রেখে এখানে কি? ঘরে যা।
ইফতি উঠে গেলো। কেমন যেন গা ছমছম করছে তার। বিয়ের আগে মাত্র একবার সে তনুর সাথে কথা বলেছে। সেটাও সে বলতে চায় নি। সে শুধু বিয়ে করতে চেয়েছে।
কারো ঘরে ঢোকার আওয়াজ শুনে তনু একটু উঠে বসলো। সে ক্লান্ত খুব। তার চোখ দেখে মনে হচ্ছে তার খুব ঘুম প্রয়োজন … ইফতি ঘরে ঢুকেই বলল
- তনু তুমি ঘুমাও। আমার ঘুমাতে দেরী হবে। bengali love story
তনু কোন কথা বলল না। সে আগে থেকেই ফ্রেশ হয়ে নিয়েছিলো। ইফতি বলার সাথে সাথে সে কাঁথা গায়ে টেনে শুয়ে পড়লো।
ইফতি বারান্দায় গিয়ে দিয়াশলাই জ্বালিয়ে সিগারেট ধরালো।
না যেনো কয়টা সিগারেটের পর সে টের পেলো তনু তার পিছনে দাড়িয়ে আছে। আচমকা হাত থেকে সিগারেট পরে গেলো।
- তুমি ঘুমাও নি?
- না। আপনি সিগারেট খান? short stories in bengali রিফাতও খেতো।
- হুম। আচ্ছা বুঝলাম।
- আপনাদের বাসায় কোথায় কি আছে তো জানিনা। নাহলে একটু চা বানিয়ে খেতাম।
- এত রাতে?
-হুম। মাথাটা ধরে আছে। এক কাপ চা খেয়ে ঘুমিয়ে যাবো।
ইফতির কারো সাথেই কথা বলতে ভালো লাগছে না। অস্থির লাগছে তার। খুব অসহ্য লাগছে। সে রান্না ঘরে গিয়ে নিজেই চা বানানো শুরু করলো। ঘড়িতে তখন ২ টা bengali love story এর কাছাকাছি সময়। রাত বাড়ছে। ইফতির অস্থিরতাটাও।
কি করছে সে? ঠিক করছে তো? কিসব প্রশ্ন থেমে থেমে মনে ঝড় তুলছে।
তনু রান্নাঘরের দরজায় এসে দাড়িয়ে বলল
-আমি সাহায্য করবো?
- না থ্যাঙ্কস ………  bangla story
বাসার সবাই ঘুমিয়ে গিয়েছে।
চা বানানো শেষে ইফতি দু হাতে দুই চায়ের কাপ নিয়ে ঘরে গেলো। একটা তনুর , আরেকটা তার ………
ইফতি বারান্দায় বসে চা খাচ্ছে। তনু বারান্দার short stories in bengali দেওয়ালে হেলান দিয়ে দাড়ানো।
- এটা আমার প্রথম বাসর না।
- হুম জানি।
- আপনি জেনে শুনে কেনো?
-আচ্ছা তুমি এখনো রিফাতকে bangla story অনেক ভালোবাসো না?
তনু কোন উত্তর না দিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়লো।
ইফতির মাথা বেয়ে ঘাম ঝড়ছে।
তনু আবার উঠে আসলো ……
এসে বলল
-আমি রিফাতকে অনেক ভালোবাসতাম। কিন্তু আজকের পর আর আমি ওর ব্যাপারে কোন কথা বলবো না। আপনিও আর কিছু জিজ্ঞাসা কইরেন না প্লিজ।
ইফতির short stories in bengali প্রেসার বেড়ে যাচ্ছে। সে বোধহয় কোন ভুল করছে। তার বিয়েটা করা ঠিক হয় নি। তার মাথা ঘুরাচ্ছে। চায়ের কাপ টা হাত থেকে রেখে দিলো। হাত যেভাবে কাঁপছিলো তাতে সেটা পড়ে ভেঙ্গে যেতো।
তনু বিছানায় শুয়ে পড়লো। এবার সে ঘুমিয়েছে।
চলবে ………… bangla story
© Jakia Juliet
All rights reserved to 
www.facebook.com/BhiteBari

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

Contact Form

Name

Email *

Message *